1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে।——-স্বরাষ্ট্রমন্ত্রী কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল বগুড়ায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলায় শাজাহানপুর থানার সাবেক ওসি কারাগারে৷ মায়ের সঙ্গে  থাকার ইচ্ছে  পুরন হলোনা।  ক্রীড়া সাংবাদিক রাজুর৷ চাঁদপুরে চলতি বছর বিভিন্ন অভিযানে আটক করা  ২৬ হাজার বর্গ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো রাখতে যা কিছু  করার করতে হবে—-এম পি সেলিম রেজা কুমিল্লায় ১০ বিজিবি’র বড় সাফল্য: প্রায় ৪৮ লক্ষ টাকার ভারতীয় বাজি ও কসমেটিক্স জব্দ পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। বরুড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি ( দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোনা :

২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’-২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেত্রকোনা এই কর্মসূচি’র আয়োজন করে।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্য নিয়ে সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার।

সভার প্রারম্ভে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা মূলক তথ্য চিত্র উপস্থাপন করেন বিআরটিএ নেত্রকোনা সার্কেল এর ইন্সপেক্টর রুহুল আমিন।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল্ নূর সালেহীন,
নেত্রকোনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন এর সহ সভাপতি বজলুর রহমান, এনটিভির প্রতিনিধি
ভজন দাস, নেত্রকোনা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সহ সভাপতি ডাঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক আলী উছমান প্রমূখ।

সভায় বক্তারা দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে আরো সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট