1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ঢাকায় ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন খুন : কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়কের শোক। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে বালিবাহি ট্রাক কেড়ে নিলো অটোভ্যান চালকের জীবন৷৷  গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷

ঢাকায় ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন খুন : কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়কের শোক।

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

মোঃ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি।

 

কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের পুত্র এবং হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের ভাতিজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মোঃ জোবায়েদ হোসেনকে গতকাল (রবিবার, ১৯ অক্টোবর ২০২৫) ঢাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে।

এই হৃদয়বিদারক ও নির্মম হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ জোবায়েদের নিজ এলাকা হোমনাতেও। আজ সোমবার ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ গ্রহণ করেন তার চাচা, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আখতারুজ্জামান সরকার গভীর শোক প্রকাশ করে বলেন, আমি মোঃ জোবায়েদ হোসেনের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শে বিশ্বাসী সাহসী ও সম্ভাবনাময় তরুণ নেতা জোবায়েদ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad