1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণা সীমান্তে বিজিবি'র অভিযানঃ ৬৫ বোতল ভারতীয় মদসহ অটো ভ্যান গাড়ী আটক। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নেত্রকোণা সীমান্তে বিজিবি’র অভিযানঃ ৬৫ বোতল ভারতীয় মদসহ অটো ভ্যান গাড়ী আটক।

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) সীমান্ত এলাকায় পৃথক পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৬৫ বোতল ভারতীয় মদসহ একটি অটো ভ্যান গাড়ী আটক করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান সোমবার বিকাল ৩ টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূর্গাপুর উপজেলার বারমারী বিওপির একটি টহল টিম সোমবার(১৪জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে দূর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা নামক এলাকা মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদসহ একটি অটো ভ্যান গাড়ী আটক করে।

অপর দিকে বিজয়পুর বিওপির একটি টহল টিম সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় মদ আটক করে।

আটককৃত মদ পরবর্তীতে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট