1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে ১৫৪০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিক গ্রেফতার। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

বিজয়নগরে ১৫৪০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিক গ্রেফতার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল হৃদয়,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী অভিযানে ১৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় ১০নং পাহাড়পুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম ওরফে শফিক (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত পিতা-মৃত সাহেব আলী, মাতা-মোছাঃ আরশ বানু বেগমের ছেলে শফিকুল ইসলাম আড়িয়ল (পশ্চিম হাটি), দাউদপুর, ইছাপুরা ইউনিয়নের বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন এসআই অলি উল্লাহ ও এএসআই মোঃ আব্দুল করিম সঙ্গীয় ফোর্সসহ। অভিযানের সময় শ্যামপুর জামে মসজিদ সংলগ্ন চম্পকনগর-আউলিয়া বাজার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানিয়েছেন, আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট