1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কুমিল্লার বরুড়ায় ভাতিজার হাতে চাচা খুন। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

কুমিল্লার বরুড়ায় ভাতিজার হাতে চাচা খুন।

  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে
  1. নিজস্ব রিপোর্ট  ঃ-  আজ ৭ই আগষ্ট বুধবার আনুমানিক দুপুর একটার দিকে বরুড়া জিরো পয়েন্টে কামাল হোসেন পিতা মৃত গিয়াস উদ্দিন তার ফল দোকানে বেচা বিক্রির সময় তাঁর বড়ভাই মৃত সেলিম মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম ও সামছু এবং তার মা কামালের দোকানে এসে বাকবিতন্ডার এক পর্যায়ে সামসুর হাতে থাকা ছুরি কামালের গলায় বসিয়ে দেয় আর ছুরি কামালের গলা ভেদ করে অপর দিকে বের হয়ে যায়।
    নাম প্রকাশে অনিচ্ছুক কামালের পাশের এক ব্যবসায়ী বলেন কামালের দুই ভাতিজা ও তার ভাবি দোকানে এসে হুমকি ধামকি দেয় এ পর্যায়ে সামছুর হাতে থাকা ছুরি দিয়ে গলায় আঘাত করলে কামাল মাটিতে লুটিয়ে পরে।
    এ সময় সবাই চিৎকার দিয়ে এগিয়ে আসলে হত্যাকারীরা পালিয়ে যায়, উপস্থিত লোকজন আহত কামাল হোসেন কে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
    কামাল হত্যার ঘটনায় কামালের ভাই মৃত সেলিম মিয়ার বাড়ি ঘেরাও করেছে এলাকাবাসী ।
    উল্লেখ্য. কামাল হোসেন বরুড়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট