1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস - অপরাধ সংবাদ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায় সীমান্তে কড়া নজরদারি: বিজিবির হাতে ধরা ৭২ লাখ টাকার শাড়ি শুধু প্রেস কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার দিন এবার সত্যিকার অর্থেই শেষ হতে চলেছে। ভুয়া সাংবাদিকদের চিরতরে বিদায!!! চান্দিনা মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় আটক ১জন; বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ ও প্রিন্টার জব্দ গোপন গুদামে অকটেনের মজুদ! কুমিল্লায় হানা দিয়ে বড় জাল ভাঙলো প্রশাসন” সুস্থ আগামীর প্রত্যয়ে বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউএনও সকিনা আক্তার কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মেঘনা নদীর তীরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় উপজেলার ডুবাজেল এলাকায় এক ঝটিকা মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসেন আলী। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় ৮ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সূত্রে জানা যায়,’বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪ নং ধারা লঙ্ঘন করে মেঘনা নদীর তীর থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছিল একটি চক্র। অভিযান চলাকালে হাতেনাতে অপরাধীদের আটক করা হয় এবং এ আইনের ১৫ নং ধারা অনুযায়ী সাজা প্রদান করা হয়। সাজার বিবরণে জানা যায়, আটককৃত ৫ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, ১ জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং অন্য জনকে ১৫ দিনের কারাদণ্ডের পাশাপাশি ২ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অপর ১ জনকে সর্বোচ্চ ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ৪৫০ লিটার ডিজেল, ৬টি এলপিজি (LPG) সিলিন্ডার এবং ৭টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামাল তাৎক্ষণিকভাবে প্রকাশ্য নিলামের মাধ্যমে ৮৯,২০০ (ঊননব্বই হাজার দুইশত) টাকায় বিক্রয় করা হয়। নিলামকৃত ডিজেল যেন স্থানীয় কৃষকরা তাদের কৃষি কাজে ব্যবহার করতে পারেন, প্রশাসন থেকে তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া অবৈধ কাজে ব্যবহৃত ২টি মাটি কাটার যন্ত্র (স্কেবেটর), ৫টি মাটি পরিবহনের ট্রাক্টর এবং ২টি বাল্কহেড জনসম্মুখেই বিনষ্ট করা হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোসেন আলী বলেন, “অবৈধ বালু ও মাটি উত্তোলনের ফলে নদীর পাড় ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এবং নদী রক্ষায় প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ বালু উত্তোলনকারীদের ছাড় দেওয়া হবে না।” উপজেলা প্রশাসনের এমন সাহসী ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও পরিবেশবাদী সংগঠনগুলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট