1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নেত্রকোণায় ডেঙ্গু প্রতিরোধে ময়লা পরিষ্কার করতে খালে নামলেন এমপি ডাঃ মোঃ আনোয়ারুল হক - অপরাধ সংবাদ
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার

নেত্রকোণায় ডেঙ্গু প্রতিরোধে ময়লা পরিষ্কার করতে খালে নামলেন এমপি ডাঃ মোঃ আনোয়ারুল হক

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৪৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি দ্বীপক চন্দ্র সরকার

 

 

নেত্রকোণা: ডেঙ্গু প্রতিরোধে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’—এই প্রত্যয় নিয়ে নিজেই খালের ময়লা পরিষ্কারে নামলেন নেত্রকোনা-২ (সদর বারহাট্টা) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। আজ শনিবার (৪ এপ্রিল ) দুপুরে নেত্রকোণা পৌর শহরের জেলখানা রোড হতে আবু আব্বাস কলেজ পর্যন্ত খালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মাসব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। উদ্বোধনকালে অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এসব রোগের অন্যতম উৎস এডিস মশা। যা ময়লা পানিতে জন্মায়। এ কারণে প্রত্যেককে রোগ থেকে সুরক্ষিত থাকতে ছোট ছোট নদী-নালা, খালবিল ও বসতবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। এ সময় নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু, পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু বিএনপিনেতা ফরিদ আহমেদ ফকির, মোঃ কামরুল হক, যুবদল নেতা সৈয়দ আজহারুল ইসলাম কমল, স্বেচ্ছাসেবক দলের নেতা সারোয়ার আলম এলিন সহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad