1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার

বিজয়নগরে মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ‘মাদকের কুফল ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর। তরুণ দলের সভাপতি আজিজুর রহমান হেলাল ও সুমাইয়া আক্তার মুমুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজিদুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব প্রজেক্ট কিন (ইংলিশ স্পোকেন কোর্স) ও উদ্যোক্তা মানবিক টিমের কাজী নিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ সরকার, অধ্যক্ষ জহুর আহমেদ, বুধন্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম, বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মিয়া ইয়ার মোহাম্মদ খালেদ রাসেল, আবু ইউসুফ সাদ্দাম, আব্দুস সাত্তার ও আব্দুল্লাহ স্যার প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে কম্পিউটার ও বাইসাইকেলসহ আকর্ষণীয় বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গুণীজন ও আমন্ত্রিত অতিথিদের মাঝে সম্মাননা পদক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জমির হোসেন দস্তগীর বলেন, “মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মরণব্যাধি থেকে রক্ষা করতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত কার্যকর। শিক্ষার্থীদের উচিত পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কাজে নিজেদের নিয়োজিত রাখা।”
প্রধান আলোচক সাজিদুল হাসান তার বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের সাধুবাদ জানান এবং আগামীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad