1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি।।

পাওনা টাকা ফেরত চাওয়ায় সাংবাদিক আরিফের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাংবাদিক মো. আরিফুল ইসলাম ফারহান এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, পাওনা ২ লক্ষ টাকা আত্মসাৎ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই বানোয়াট মামলা সাজানো হয়েছে।

লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম জানান, মামলার বাদী আবু বকর সিদ্দিক প্রায় এক বছর আগে তার কাছ থেকে ২ লক্ষ টাকা ধার (হাওলাত) নেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি টাকা ফেরত দেননি। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠকের চেষ্টা করা হলেও আবু বকর সিদ্দিক উপস্থিত হননি। উল্টো পাওনা টাকা যেন দিতে না হয়, সেজন্য তিনি গত ১২ মার্চ কুমিল্লার সদর দক্ষিণ থানায় আরিফুলের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, গত ৬ ফেব্রুয়ারি আরিফুল ইসলাম বাদীর অফিস থেকে একটি ল্যাপটপ ও প্রিন্টার নিয়ে গেছেন। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে আরিফুল বলেন, “আমি গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ওই অফিসে পা রাখিনি। সিসিটিভি ফুটেজ চেক করলেই সত্যতা বেরিয়ে আসবে।” তিনি আরও জানান, ওই ভবনের কেয়ারটেকারের কল রেকর্ড এবং অন্যান্য তথ্য প্রমাণ করে যে সেদিন সেখানে কোনো চুরির ঘটনাই ঘটেনি।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম অভিযোগ করেন, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে এই মামলাটি সাজানো হয়েছে। তিনি মামলার দুই নম্বর সাক্ষীর বক্তব্যকেও বানোয়াট বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে তিনটি দাবি জানান,
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন।
জালিয়াতি ও মিথ্যা মামলাকারীদের আইনের আওতায় আনা।
নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।

​পরিশেষে, সত্য তুলে ধরে ন্যায়বিচার নিশ্চিতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad