1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন। - অপরাধ সংবাদ
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার

দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন।

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম বিরামপুর প্রতিনিধি:

 

দিনাজপুর বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের দরগাঁজল গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আদিবাসী সাইনিং ইস্টার স্কুল পাঠশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল বেলা বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত আদিবাসী অধ্যুষিত দরগাঁজল পাড়ায় এ পাঠশালার উদ্বোধন করেন চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ বিরামপুর দিনাজপুর।

এ সময় তিনি বলেন, এই পাঠশালাটি সুবিধাবঞ্চিত শিশুদের জীবন মান পরিবর্তনের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করবে। আমি মনে করি অজো পাড়া গ্রামের এ শিশুরা বিভিন্ন সুবিধা গ্রহণের পাশাপাশি নিজেদের চরিত্র গঠন করতে পারবে যা শুধু তাদের নিজেদের জন্যই নয় বরং সমাজ রাষ্ট্রের জন্যও কল্যাণ বয়ে আনবে। এ ছাড়াও নতুন প্রজন্মকে আনন্দপূর্ণ সুন্দর করে গড়ে তোলা, ঝরে পড়া রোধ করা এবং শিশুদের স্বপ্ন দেখিয়ে বড় করে তোলা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও সন্ত্রাসমুক্ত নতুন প্রজন্ম গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।
‎মূলত সাঁওতাল কমিউনিটি সংগঠনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে আদিবাসী সাইনিং ইস্টার স্কুল পরিচালনা করেছেন। যাদের সমন্বয়ে সাঁওতাল কমিউনিটি সংগঠনের যাত্রা আদিবাসী সাইনিং ইস্টার স্কুল কমিটির প্রধান অথরিটি রেমিটেন্স যোদ্ধা ডাক্তার সনাতন মুর্মু USA, ডাক্তার সোলেমান মার্ডি পাঁচবিবি, Joseph hasda ঢাকা, ব্যবস্থাপক ও প্রতিষ্ঠাতা লুসি চড়ে সাঁওতাল কমিউনিটি সংগঠন।
‎৩নং খানপুর ইউনিয়ন চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান এমন মহান উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎আদিবাসী সাইনিং ইস্টার স্কুলের পাঠশালার পরিচালক বিশিষ্ট সমাজ সেবক লুসি চড়ে সঞ্চালনায় আরও বক্তব্য দেন আদিবাসী সাইনিং ইস্টার স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, গ্রাম প্রধান, সিভেসটার চড়ে প্রয়াগপুর বিট কর্মকর্তা চরকাইরেঞ্জ আইয়ুব আলী, দৈনিক সময়ের আলোচিত বার্তা প্রকাশক ও সম্পাদক আসাদুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৩নং খানপুর ইউনিয়ন চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান এর পক্ষ থেকে আদিবাসী সাইনিং ইস্টার স্কুলের পাঠশালার প্রায় চল্লিশ জন শিক্ষার্থীর মাঝে কলম, চকলেট, উপহার প্রদান করা হয়। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান। আদিবাসী সাইনিং ইস্টার স্কুলের বিভিন্ন সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad