1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
আসন্ন উপজেলা ও গালিমপুরে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেন সাবেক সাংসদ নজরুল - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

আসন্ন উপজেলা ও গালিমপুরে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেন সাবেক সাংসদ নজরুল

  • প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩৩ বার পড়া হয়েছে

মোঃ ইকরামুল হক, বরুড়াঃ আসন্ন বরুড়া উপজেলা পরিষদের নির্বাচন ও গালিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরুড়া উপজেলা আওয়ামীলীগের প্রার্থী থাকবে বলে ঘোষণা দিলেন কুমিল্লা ০৮(বরুড়া) ‘র সাবেক সাংসদ বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা দঃ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল। ৩রা ফেব্রুয়ারী শনিবার বরুড়া আল-রশিদ টাওয়ারস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুর দুইটায় বরুড়া পৌরসভার সকল ওয়ার্ড দায়িত্বশীল নেতৃবৃন্দ ও পনের ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক গনের সরব উপস্থিতিতে আসন্ন বরুড়া উপজেলা পরিষদ ও গালিমপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন সাবেক সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল। এ সময় তিনি বলে ত্রিশ বছর বরুড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতি করছি, এখন সময় এসেছে পরখ করে দেখার যে আমার কাজের যোগফল। সংসদ নির্বাচনের ব্যাপারে বলেন নিজের হাতে গড়া সংগঠন কে বিভক্ত করতে চাইনি, আমি চাই নি নির্বাচন কে কেন্দ্র করে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের বিরোধ করতে। এ সময় তিনি বলেন উপজেলা ও গালিমপুরের প্রার্থী আপনারা ঠিক করে দিবেন, আমার পছন্দের কোন প্রার্থী নেই। প্রার্থী আপনারা ঠিক করে দিবেন এবং তাদের পাশ করানোর দায়িত্বও আপনাদের।

এদিন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন লিংকন, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও বরুড়া পৌরসভা মেয়র মোঃ বকতার হোসেন।
বরুড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহ মোঃ সোলাইমান মজুমদার, আবদুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবুল কাশেম, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুল হুদা রতন, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু, ব্যাংকার মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জিয়াউল কাউসার, যুগ্ম আহবায়ক ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ সোহেল সামাদ, পৌরাসভা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, মফিজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, আড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজর আবদুল হাই, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মজুমদার, আড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দুলাল মিয়া, শিলমুড়ী উঃ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির মজুমদার, সদস্য সাবেক ইউপি সদস্য মোঃ সুরুজ মিয়া, বিল্লাল হোসেন মাতাব্বর, কুমিল্লা দঃ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক এ জিএস মোঃ শাহজাহান , উপজেলা আওয়ামী যুবলীগ নেতা কাউন্সিলর শাহিনূর হোসেন, আবদুস সাত্তার টুটুল , লিপন খন্দকার, মোঃ ইউসুফ, শিমুল শিকদার, দীলিপ, সামির হোসেন, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব মোঃ রাকিব হাসান রকি, বরুড়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক নূরউজ্জামান শাহিন, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ বোস্তামী, বরুড়া সরকারী কলেজ ছাত্র লীগ নেতা মোঃ মনির হোসেন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে নবগঠিত উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জিয়াউল কাউসার ও যুগ্ম আহবায়ক মোঃ সোহেল সামাদের নেতৃত্বে তাদের সকল নেতাকর্মীগন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী (নজরুল)’র হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উপস্থিত সকল নেতৃবৃন্দকে মিষ্টি খাওয়ান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট