1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালীর বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গাজী মাঈন উদ্দিন টারজানের জানাজায় মানুষের ঢল৷৷ - অপরাধ সংবাদ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নানা সংকটে ধুঁকছে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসা সেবা৷৷  পটুয়াখালীতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের প্রতিনিধি সভা অনুষ্ঠিত৷৷ পটুয়াখালীর বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গাজী মাঈন উদ্দিন টারজানের জানাজায় মানুষের ঢল৷৷ জুন মাসের কর্মদক্ষতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগর থানার আহসান উল্লাহ৷৷  মির্জাগঞ্জে  গাঁ/জাসহ তরুণ আ/টক, ১৫ দিনের কা/রাদ/ণ্ড৷৷ ১২ বছর পলাতক থেকেও শেষ রক্ষা  হলোনা  ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামির  অবশেষে গ্রেফতার৷৷ বৃষ্টির পানিতে ডুবে এলএসডি গোডাউন:চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা।  বিপাকে কৃষক৷৷  দশমিনায় নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার৷৷ টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বরগুনায় তরুন সংগঠকদের কর্মশালা অনুষ্ঠিত৷৷  জমকালো আয়োজনে বরগুনা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত৷৷

পটুয়াখালীর বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গাজী মাঈন উদ্দিন টারজানের জানাজায় মানুষের ঢল৷৷

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ পটুয়াখালী শাখার সভাপতি গাজী মঈন উদ্দিন টারজন এর জানায় মানুষের ঢল নামে।

আজ শুক্রবার (২৪ জুলাই) বাদ জুম্মা বড় জামে মসজিদের সামনে জানাজা নামাজের ইমামতি করেন বড় জামে মসজিদের খতিব জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওঃ আবু সাঈদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মদিনা জামে মসজিদের খতিব আলহাজ্ব আবু ইউছুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, চেম্বারের সভাপতি পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান ও মরহুমের ভাগ্নে সাবেক ইউপি চেয়ারম্যান নিপু তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ শত শত মুসুল্লী।
জানাজায় দোয়া চেয়েছেন মরহুম মঈন উদ্দিন টারজন এর বড় ভাই মরহুম গাজী নেছার উদ্দিন বুলবুল স্যারের ছেলে গাজী তৌফিক উদ্দিন।
উল্লেখ্য, গাজী  মঈন উদ্দিন টারজন আজ  শুক্রবার ভোর ৫ টায় স্ট্রোক -এ আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সহ বহু আত্মীয় স্বজন, গুনগ্রাহী ও অনুসারী রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad