
পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট কেন্দ্রীয় কমিটির আহবানে পটুয়াখালীতে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা এর সভাপতিত্বে ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট জহিরুল আলম সবুজ এর সঞ্চালনায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট এর প্রতিনিধি সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শফিউর রহমান শফি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আব্দুস সাত্তার, বাংলাদেশ ছাত্রলীগ ( বিসিএল) কেন্দ্রীয় কমিটির সভাপতি গৌতম চন্দ্র শীল, সমাজতান্ত্রিক ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহবায়ক সুজান আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সমীর কর্মকার ও যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস নাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাবেক অর্ন্তবর্তী সরকারের প্রধান ড. ইউনুস ও সাবেক সামরিক উপদেষ্টা খলিলুর রহমান ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিনদিন আগে ৯ ফেব্রুয়ারী আমেরিকার সাথে অসম দেশবিরোধ চুক্তি করে গেছেন। এই অসম দেশবিরোধী চুক্তি বাতিল করার জন্য ১৩টি বামদল নিয়ে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট করা হয়েছে। এ জোটের নেতৃত্বে সারাদেশে আমেরিকার সাথে অসম দেশবিরোধী চুক্তি বাতিলের আন্দোলন গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।