1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
জুন মাসের কর্মদক্ষতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগর থানার আহসান উল্লাহ৷৷  - অপরাধ সংবাদ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নানা সংকটে ধুঁকছে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত চিকিৎসা সেবা৷৷  পটুয়াখালীতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের প্রতিনিধি সভা অনুষ্ঠিত৷৷ পটুয়াখালীর বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক গাজী মাঈন উদ্দিন টারজানের জানাজায় মানুষের ঢল৷৷ জুন মাসের কর্মদক্ষতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগর থানার আহসান উল্লাহ৷৷  মির্জাগঞ্জে  গাঁ/জাসহ তরুণ আ/টক, ১৫ দিনের কা/রাদ/ণ্ড৷৷ ১২ বছর পলাতক থেকেও শেষ রক্ষা  হলোনা  ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামির  অবশেষে গ্রেফতার৷৷ বৃষ্টির পানিতে ডুবে এলএসডি গোডাউন:চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিকরা।  বিপাকে কৃষক৷৷  দশমিনায় নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার৷৷ টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বরগুনায় তরুন সংগঠকদের কর্মশালা অনুষ্ঠিত৷৷  জমকালো আয়োজনে বরগুনা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত৷৷

জুন মাসের কর্মদক্ষতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ওসি বিজয়নগর থানার আহসান উল্লাহ৷৷ 

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়েঃ–ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি থানার মধ্যে জুন ২০২৬ মাসের সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে সম্মাননা তুলে দেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন। এছাড়া জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের আস্থা অর্জনে তার দক্ষ নেতৃত্ব ও কার্যকর ভূমিকা জেলা পুলিশের মূল্যায়নে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
একই অনুষ্ঠানে বিজয়নগর থানার এসআই (নিঃ) মাহবুবুল আলম শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, এই অর্জন শুধু আমার একার নয়। বিজয়নগর থানার প্রতিটি কর্মকর্তা এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। এ ধরনের স্বীকৃতি আমাদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad