1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিরামপুরে এলজিইডির কর্মশালা: গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনার দিগন্ত৷৷  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত৷৷  ঝালকাঠিতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু৷৷  বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত৷৷  কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার সৌন্দর্য বর্ধনের সকল ঐতিহ্য! গলাচিপায় অবসর ভাতা না পেয়ে চরম অর্থকষ্টে প্রবীণ শাহজাহান৷৷ বিরামপুরে এলজিইডির কর্মশালা: গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনার দিগন্ত৷৷  মিথ্যা সংবাদের প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির সংবাদ সম্মেলন৷৷  দশমিনায় নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত৷৷  বিরামপুর শিয়ালা উচ্চ বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ: লিখিত আবেদনেও নীরব প্রশাসন, ক্ষোভ স্থানীয়দের৷৷ দিনাজপুরে আমন চাষের প্রস্তুতি জোরদার, লক্ষ্যমাত্রা ২ লাখ ৭২ হাজার ৫৫০ হেক্টর৷৷

বিরামপুরে এলজিইডির কর্মশালা: গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনার দিগন্ত৷৷ 

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

এমডি রেজওয়ান আলী দিনাজপুর জেলা প্রতিনিধি :- ২০ জুলাই ২০২৬: গ্রামীণ সড়ক ব্যবস্থাকে আরও কার্যকর,পরিকল্পিত ও আধুনিকায়নের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর আয়োজনে “গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে বিরামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রকৌশলী মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি ছিল এলজিইডির গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস ভিত্তিক) আরসিআইপি প্রকল্পের অংশ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়,বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার,মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং উপ সহকারী প্রকৌশলী মোঃ সুরুজ্জামান।
কর্মশালার মূল বিষয়াদি উপস্থাপন করেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। তিনি জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়ক নেটওয়ার্কের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও অগ্রাধিকার নির্ধারণের পদ্ধতি তুলে ধরেন। কর্মশালায় কোর রোড নেটওয়ার্ক (সিআরএন) এর আওতায় উপজেলা,ইউনিয়ন ও গ্রামীণ সড়কের বিদ্যমান অবস্থা,যোগাযোগ গুরুত্ব এবং উন্নয়ন অগ্রাধিকারের তথ্য উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা এসব তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যৎ সড়ক উন্নয়ন পরিকল্পনায় বাস্তবসম্মত মতামত প্রদান করেন। আয়োজকরা জানান,জিআইএস ভিত্তিক এ মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বিরামপুর উপজেলার গ্রামীণ সড়ক যোগাযোগ আরও সুসংহত হবে এবং জনগণের যাতায়াত ও অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad