1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার দায়ে গ্রেপ্তার জামায়াত নেতা! - অপরাধ সংবাদ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝালকাঠিতে একটি তিনতলা আবাসিক ভবনের প্রতিটি ফ্লোরে একযোগে দু/র্ধ/র্ষ চুরি ও এক নারীকে শ্বা/সরো/ধে হ/ত্যা মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার দায়ে গ্রেপ্তার জামায়াত নেতা! আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির গাছ কাটার অভিযোগ, কাজিপুরে বালিবাহি ট্রাক কেড়ে নিলো অটোভ্যান চালকের জীবন৷৷  গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷ 

মির্জাগঞ্জে ধর্ষণ চেষ্টার দায়ে গ্রেপ্তার জামায়াত নেতা!

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান মাহবুব (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোস্তাফিজুর রহমান মাহবুব ওই এলাকার মৃত জয়নাল মৌলভীর ছেলে। তিনি স্থানীয়ভাবে পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত এবং মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাড়ির পাশে তার একটি ফার্মেসির দোকান রয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর সঙ্গে পারিবারিক পরিচয়ের সূত্র ধরে মোস্তাফিজুর রহমানের পূর্বপরিচয় ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারীর ভাইপোকে তাবিজ দেওয়ার কথা বলে মোস্তাফিজুর রহমান তাকে নিজ বাড়িতে ডেকে আনেন। অভিযোগ রয়েছে, বাড়িতে আনার পর ওই নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ঘরের ভেতরে ওই নারীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।
ভুক্তভোগী নারী বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, “ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
এদিকে বিষয়টি নিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয়ভাবে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad