
ঝালকাঠি থেকে নিজস্ব সংবাদদাতা:-ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মায়ের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। মামলার পর অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।
শুক্রবার রাতে ঘটনার পর শনিবার ১১ জুলাই বিকেলে নলছিটি থানায় শিশুটির বাবা সাইদুল ইসলাম একটি এজাহার দায়ের করেন। এতে তার সাবেক স্ত্রী লাকি আক্তারকে আসামি করেছেন।
মামলার বাদী সাইদুল ইসলাম জানান, ‘গত একমাস পুর্বে লাকীর সাথে তার বিবাহবিচ্ছেদ হয়। সাবেক স্ত্রী পরিকল্পিতভাবে মেয়েকে হত্যার উদ্দেশ্যে তাকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার না করলে মেয়েটি পানিতে ডুবে মারা যেত।
মামলা ও গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছে নলছিটি থানার অফিসারইনচার্জ তৌহিদুজ্জামান।