1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার৷৷ - অপরাধ সংবাদ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার৷৷ সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই “মা” গ্রেফতার৷৷ কুমিল্লার বুড়িচংয়ে যুবককে পুড়িয়ে হত্যার ঘটনার পলাতক আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার৷৷ বিজয়নগর ও সরাইল থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতি হওয়া ৩১টি গরুসহ ট্রাক উদ্ধার৷ ৷  মেহেদীর রং না মুছতেই   ইশরাত জাহান নিশির   জীবন প্রদীপ নিভে গেল!!!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার৷৷

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার (১১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিজয়নগর থানার এসআই জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়কের পাশ থেকে ১৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— খোকন মিয়া (৪৫), মাধবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা; বর্তমানে বিজয়নগরের সিঙ্গারবিল মধ্যপাড়ায় বসবাসকারী, মিলন মিয়া (২২), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমবাড়ি এলাকার বাসিন্দা; বর্তমানে ঢাকার দারুসসালাম থানাধীন মিরপুর-১ এলাকার সিডি কলোনি বস্তিতে বসবাসকারী এবং সোহাগ মিয়া (২৫), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উত্তরাপুরা গ্রামের বাসিন্দা; বর্তমানে একই এলাকায় বসবাসকারী।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় এফআইআর নং-২৭, জিআর নং-২৬৭, তারিখ ১২ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে।
বিজয়নগর থানার পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad