1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই "মা" গ্রেফতার৷৷ - অপরাধ সংবাদ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই “মা” গ্রেফতার৷৷ কুমিল্লার বুড়িচংয়ে যুবককে পুড়িয়ে হত্যার ঘটনার পলাতক আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার৷৷ বিজয়নগর ও সরাইল থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতি হওয়া ৩১টি গরুসহ ট্রাক উদ্ধার৷ ৷  মেহেদীর রং না মুছতেই   ইশরাত জাহান নিশির   জীবন প্রদীপ নিভে গেল!!! ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে সন্দেহভাজন ১১ নারী আটক৷৷ চালকের অসাবধানতায় বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে “দশমিনা এক্সপ্রেস” গলাচিপায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ৷৷ চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে—আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যে আধিক্য বিরাজ, উপকূলে বৃষ্টিপাত অব্যাহত৷৷ ঋণের টাকা পরিশোধ করতে প্রথমবার সাগরে গিয়েই নিখোঁজ গলাচিপার আক্কাস৷৷ 

সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই “মা” গ্রেফতার৷৷

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ঝালকাঠি থেকে নিজস্ব সংবাদদাতা:-ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মায়ের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। মামলার পর অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।
শুক্রবার রাতে ঘটনার পর শনিবার ১১ জুলাই বিকেলে নলছিটি থানায় শিশুটির বাবা সাইদুল ইসলাম একটি এজাহার দায়ের করেন। এতে তার সাবেক স্ত্রী লাকি আক্তারকে আসামি করেছেন।
মামলার বাদী সাইদুল ইসলাম জানান, ‘গত একমাস পুর্বে লাকীর সাথে তার বিবাহবিচ্ছেদ হয়। সাবেক স্ত্রী পরিকল্পিতভাবে মেয়েকে হত্যার উদ্দেশ্যে তাকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার না করলে মেয়েটি পানিতে ডুবে মারা যেত।
মামলা ও গ্রেফতারের তথ্যটি  নিশ্চিত করেছে নলছিটি থানার অফিসারইনচার্জ তৌহিদুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad