1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
  1. পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :-পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির উদ্যোগে বর্ষা বরণ ও বার্ষিক কর্ম পরিকল্পনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল শনিবার (১১জুলাই, ২৬) সন্ধ্যায় শহরের পাশা ট্রেনিং সেন্টার মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    সংগঠনের আহবায়ক সংগীত শিল্পী রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে  অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি কবি ফরিদ উদ্দীন, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজের অধ্যক্ষ কথা সাহিত্যিক মাসুদ আলম বাবুল, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অশোক দাস, কবি-কথা সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল, ন্যাপ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী দিলিপ, জাসাস এর জেলা আহবায়ক বিশিষ্ট শিল্পী ইশতিয়াক আহমেদ রাহাত ও জাসাস এর জেলা সদস্য সচিব কবি-সাংবাদিক কাইয়ুম উদ্দীন জুয়েল।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বাংলাদেশ টেলিভিশন এর তালিকা ভুক্ত শিল্পী শামসুন্নাহার পারভীন।
    আমিনুল ইসলাম সিরাজের সন্ঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ইহিতা এরিন, কবি কাইয়ুম জুয়েল, কবি আনোয়ার হোসেন বাদল ও কবি ফরিদ উদ্দীন।
    সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী রুমা রানী দে, ইশতিয়াক আহমেদ রাহাত, জুলকার নাইন পলাশ, বাদল রহমান, মানিক পাল, অনন্ত প্রলয় বাদল ও রূপক দাস প্রমুখ।
    অনুষ্ঠানে বার্ষিক কর্ম পরিকল্পনা বিষয়ে আগত অতিথি এবং শিল্পীদের কাছ থেকে লিখিত মতামত গ্রহণ করা হয়েছে এবং নৈশভোজ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad