1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক :-উপকূলীয় জেলা পটুয়াখালীর অন্যতম ছোটবিঘাই ইউনিয়নের ফুলতলা, ভুতামমিয়া, তুষখালী ও ভাজনাসহ চারটি গ্রাম খরস্রোতা পায়রা নদীর গর্ভে প্রায় বিলীন হয়ে যাচ্ছে। এতে সহাস্রাধিক পরিবার ভিটে মাটি হারিয়ে পটুয়াখালী, বরিশাল ও ঢাকাসহ বিভিন্ন ছোট-বড় শহরে গিয়ে দিনমজুর, রিক্সা, ঠেলাগাড়িসহ কায়িক পরিশ্রম করে মানবেতর জীবন কাটাচ্ছেন বলে ছোটবিঘাই ইউনয়ন জেলে ঋণদান সমবায় সমিতির সভাপতি ও ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী মৎস্যদলের সভাপতি মো. জয়নাল মৃধা জানিয়েছেন।

তিনি (জয়নাল মৃধা) জানান, “বিগত সরকারের সময় স্থানীয় এমপি রুহুল আমিন হাওলাদার পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন কিন্তু দীর্ঘদিনে কাজের কাজ কিছুই হয় নাই।”
ছোটবিঘাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ৪ নং ওয়ার্ডের মেম্বর মো. আলমগীর হোসেন জানান, “ভাঙ্গনের খবর পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছি। তিনি ( নির্বাহী প্রকৌশলী) বলেছেন খুব শীঘ্রই ভাঙ্গন এলাকায় পাইলিং এর ব্যবস্থা করা হবে।”
এ ব্যাপার নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে ফোন দিলে রিং হলেও রিসিভ করেননি। দ্বিতীয়বার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ভুক্তভোগীসহ উক্ত চার গ্রামে ভাঙ্গনের শঙ্কায় যারা  আছেন, তাদের দাবী দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষগণের কাছে আকুতি জানান।
উল্লেখ্য, কুড়ালিয়া খাল পায়রা নদী ত্রিভুজাকারে বয়ে গেছে ছোটবিঘাই ইউনিয়নের পূর্ব এবং পঞ্চিম পাশ দিয়ে। একসময় পর্তুগীজদের অভয়ারন্য ছিল ছোটবিঘাই ইউনিয়নের পায়রা নদী। অন্যদিকে যারা পঁট এঁকে জীবন যাপন করত কিংবা নদীতে মাছ ধরাই ছিল যাদের একমাত্র পেশা; তারাও মূলত: এ অঞ্চলটিতেই বসবাস করত। কালের ধারাবাহিকতায় গড়ে ওঠে জনপদ। অনতিদূরে পটুয়াখালী নগরের পত্তনের কারনে প্রশাসনিক কাঠামোর বৃত্তের ভিতরেই একটি ছোট্ট পরিসরের সভ্যতা গড়ে ওঠে ছোটবিঘাই ইউনিয়ন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad