1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কুমিল্লার মনোহরগঞ্জে নীলাচল বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১২৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

কুমিল্লার মনোহরগঞ্জে নীলাচল বাস দুর্ঘটনার শিকার: নিহত ১, আহত ১২৷৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :-কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসহর বড় কাঁচি হাইওয়ে সড়কে আজ ভোর চারটায় ঢাকা থেকে নোয়াখালীগামী একটি নীলাচল বাস মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে একটি মালবাহী ট্রাক প্রায় চার দিন ধরে বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল। চলন্ত নীলাচল বাসটি ওই ট্রাককে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad