1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি সাত টুকরা অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, রোববার (১৭ মে) বিকেলে মুগদার মান্ডা এলাকার আবদুল গনি রোডে শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে মরদেহের এসব অংশ উদ্ধার করা হয়। উদ্ধারকালে অংশগুলো পলিথিনে মোড়ানো এবং অর্ধগলিত অবস্থায় ছিল। তবে ঘটনাস্থল থেকে মরদেহের মাথা পাওয়া যায়নি। পুলিশ জানায়, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে বিষয়টি বুঝতে পারেন এবং পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে।

এসআই আবু রায়হান আরও বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যা করে হাত-পাসহ শরীর সাত টুকরা করে সেখানে ফেলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad