1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিরামপুরে দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগ: আটক ২, জনমনে আতঙ্ক - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
৪৮ লাখ ডলারে বিক্রি গরু, গিনেস রেকর্ডে নাম ‘ভিয়াতিনা-১৯’-এর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ আটক যুবক ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপ্ত ও ৪০ বছর পূর্তি উদযাপন ফ্রিল্যান্সিং শিখেই আয়! যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রি প্রশিক্ষণে মিলবে ভাতা, খাবার ও সনদ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে  জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা   অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন পানিসম্পদমন্ত্রী। বিজয়নগরে ​মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন ৪ ভাই সিরাজগন্জের কাজিপুরে  ব্রাকের উদ্যোগে গাছের চারা বিতরণ সিরাজগন্জের  জেলা প্রশাসক কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন  বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে গরুবাহী পিকআপের সংঘর্ষ, রক্ষা পেলেন চালক

বিরামপুরে দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগ: আটক ২, জনমনে আতঙ্ক

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলা পৌর শহরে দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে পৌর শহরের রেলগেট সংলগ্ন ফসি উদ্দিন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ক্রেতাদের অভিযোগ, বিক্রিত গরুর মাংস থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। অনেকেই সন্দেহ প্রকাশ করেন, এটি মৃত বা অসুস্থ গরুর মাংস হতে পারে। জানা গেছে, একটি অসুস্থ গরু প্রায় ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয় এবং পরে সেই গরুর মাংস বাজারে বিক্রির চেষ্টা করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত মাংস বিক্রেতা আজিম ও রাতুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে গরুর মালিক ঘটনাস্থলে এলে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে। পরে আটক করা হয় আব্দুল হাকিম ও মোঃ মামুনকে, যাদের বাড়ি পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের জোয়াল কামড়া গ্রামে।
খবর পেয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিরামপুর থানা পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্টদের থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে কঠোর নজরদারি জোরদারের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট