1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ।

বিজয়নগরে নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদের পরিচিতি ও মতবিনিময় সভা বিজয়নগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সখিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এ কে ফজলুল হক।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মহসিন আহমেদ ভূঁইয়া, এডভোকেট ইমাম হোসেন, জাকির হোসেন শাহ আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার দবির আহমেদ ভূঁইয়া, বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলার প্রধান সমস্যা হিসেবে মাদক নির্মূল, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা বন্ধ করা এবং সিএনজি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। একই সাথে তারা নবাগত জেলা প্রশাসককে বিজয়নগরে আগমনে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ উপজেলার সমস্যাগুলো সমাধানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন এবং মাদক ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।
উক্ত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট