1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কুমিল্লা তেল সিন্ডিকেটে অভিযান: গোপন গুদাম থেকে ৪০০ লিটার ডিজেল উদ্ধার, জরিমানা ৭০ হাজার টাকা - অপরাধ সংবাদ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস

কুমিল্লা তেল সিন্ডিকেটে অভিযান: গোপন গুদাম থেকে ৪০০ লিটার ডিজেল উদ্ধার, জরিমানা ৭০ হাজার টাকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

তেল সিন্ডিকেটে অভিযান: গোপন গুদাম থেকে ৪০০ লিটার ডিজেল উদ্ধার, জরিমানা ৭০ হাজার টাকা

 

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কালিরবাজার এলাকায় জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায় ও অবৈধ মজুদের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (০৭ জুন ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা এনএসআই কুমিল্লার তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

অভিযানের শুরুতে চৌয়ারা বাজারে অবস্থিত মেসার্স আবদূর রহমান ট্রেডার্স-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

পরবর্তীতে মেসার্স জিনিয়া ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমানের সুয়াগাজি রাস্তার মাথায় একটি ভাড়া বাসার নিচে সিমেন্টের দোকানের গুদাম থেকে লুকানো অবস্থায় ৪০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জ্বালানি তেল জনসম্মুখে নিলামের মাধ্যমে ৩৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়, যা স্থানীয় রাহাত ফিলিং স্টেশন ক্রয় করে।

এছাড়াও অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি ও অবৈধ মজুদের অভিযোগে মেসার্স জিনিয়া ট্রেডার্স-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট