1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ঘুষের টাকায় মুক্তি! ঝিনাইদহে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

ঘুষের টাকায় মুক্তি! ঝিনাইদহে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৭৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় আদালতের পরোয়ানাভুক্ত এক আসামির কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির ও আজগর ফারাজী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ। এর আগে জেলা পুলিশ সুপার তাদের ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেওয়া দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ পৌরসভার বাজারপাড়া এলাকা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে সাদা পোশাকে আটক করেন ওই দুই কর্মকর্তা। পরবর্তীতে তার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের থানা থেকে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) কর্মকর্তা শাকিল আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad