1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে ফসলি জমি থেকে ড্রেজারে অবৈধ বালু উত্তোলন: অভিযুক্ত ইউপি সদস্য - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ।

বিজয়নগরে ফসলি জমি থেকে ড্রেজারে অবৈধ বালু উত্তোলন: অভিযুক্ত ইউপি সদস্য

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ–

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের বেকিনগর এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই বালু উত্তোলন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এই অবৈধ কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছেন সংশ্লিষ্ট ৯নং ওয়ার্ডের মেম্বার ইউনুস মিয়া বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, চান্দুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বেকিনগর এলাকায় একাধিক ফসলি জমি থেকে শক্তিশালী ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। এতে করে আশপাশের শত শত বিঘা জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ড্রেজার দিয়ে বালু তোলার ফলে পাশের জমিগুলোতে ভাঙন দেখা দিচ্ছে, যার ফলে অনেক কৃষক তাদের শেষ সম্বল চাষাবাদের জমিও হারানোর শঙ্কায় আছেন।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন এলাকাবাসী জানান, মেম্বার ইউনুস মিয়ার প্রভাব ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই অবৈধ বালু উত্তোলন চলায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। প্রতিবাদ করলে উল্টো হয়রানির শিকার হতে হয় বলে তাদের দাবি। এলাকার সচেতন মহল মনে করছে, দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে ওই এলাকার কৃষি জমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।
বালু উত্তোলনের বিষয়ে অভিযুক্ত ওয়ার্ড মেম্বার ইউনুস মিয়ার নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি সরাসরি অভিযোগ অস্বীকার না করে বলেন, “আমার কিছু শত্রু আছে যারা অহেতুক আমার নাম বলছে। কিন্তু এই বালু উত্তোলনের সাথে আমি একা নই, আরও অনেকে জড়িত আছে।”
এ বিষয়ে বুধন্তী ইউনিয়ন ভূমি অফিসের নায়েব জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মহোদয়ের নির্দেশে তিনি ইতোমধ্যে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “আমি সেখানে গিয়ে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দিয়ে এসেছি। তারা কথা দিয়েছে বালু তোলা বন্ধ করে দেবে। যদি এরপরও তারা পুনরায় বালু উত্তোলন শুরু করে, তবে আমি আবারও সেখানে যাব এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করব।”
এদিকে এলাকার সাধারণ কৃষক ও সচেতন নাগরিকরা অবৈধ বালু উত্তোলন চিরতরে বন্ধ করতে এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট