1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।-মির্জা ফখরুল - অপরাধ সংবাদ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে কলেজ ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলিম রেজা বিজয়নগরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস

কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে।–মির্জা ফখরুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

 ঠাকুরগাঁও সংবাদদাতা :- রাজনৈতিক ভেদাভেদ ও দলাদলি ভুলে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘কে বিএনপি করল, কে জামায়াত করল, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করল-এই রাজনৈতিক চিন্তা বাদ দিয়ে এখন দেশের কথা ভাবতে হবে। আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি।’
আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চারতলাবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মির্জা ফখরুল শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বর্তমান যুগে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। বিশেষ করে, নারীদের জন্য এই শিক্ষা অত্যন্ত জরুরি। মেয়েরা কারিগরি শিক্ষা লাভ করলে নিজের পায়ে দাঁড়াতে পারবে, স্বাবলম্বী হতে পারবে এবং পরিবার ও সমাজে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হবে।’
সরকারের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমাদের সরকারের বয়স মাত্র ২২ দিন। এই অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঝড়ের বেগে কাজ শুরু করেছেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, পরশুদিন অফিসে যাওয়ার সময় তিনি বলেছিলেন, ‘চলেন এখন যুদ্ধে যাই।’ এই যুদ্ধ কোনো সংঘাতের নয়- এই যুদ্ধ হলো উন্নয়নের যুদ্ধ, অর্থনীতিকে এগিয়ে নেওয়ার যুদ্ধ এবং অন্ধকার সরিয়ে আলো নিয়ে আসার যুদ্ধ।”
তিনি আরও যোগ করেন, ‘অতীতে এমন গঠনমূলক কথা খুব কম শোনা গেছে। দেশের মানুষ এখন একজন তরুণ নেতার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে।’
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেন, ‘তারেক রহমান একা বা আমি একা সব করতে পারব না। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এটাকে কোনো দলের সমস্যা হিসেবে না দেখে দেশের সমস্যা হিসেবে দেখতে হবে। দেশকে অর্থনৈতিকভাবে একটি উন্নত অবস্থানে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।’
গড়েয়া মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট