1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সুস্থ আগামীর প্রত্যয়ে বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউএনও সকিনা আক্তার - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
গলাচিপায় জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্ত৷৷ প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগেই বাতাসে উপকারভোগীদের বসার প্যান্ডেল ভেঙে পড়েছে। বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেপ্তার বিরামপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, ৫ কারবারি গ্রেফতার কিশোরী ধর্ষণের অভিযোগে  ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন৷৷  সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আটক৷৷  বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ৷৷  পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু।

সুস্থ আগামীর প্রত্যয়ে বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন ইউএনও সকিনা আক্তার

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। একটি শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে,এই লক্ষ্যকে সামনে রেখে সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সকিনা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে সকিনা আক্তার বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। একটি শিশুও যেন টিকার অভাবে প্রাণঘাতী রোগে আক্রান্ত না হয়, সে বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের সময়মতো নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা দিয়ে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করুন। কর্মসূচি সফল করতে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সুমন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব। বক্তারা জাতীয় এই জনগুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে শিক্ষক, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ইকরাম হোসাইন, বিএনপি নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন মুন্সি, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শিব্বির আহমেদ। এছাড়াও স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আরশাদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই ক্যাম্পেইনের আওতায় বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৪৩ হাজার ২৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কার্যক্রমটি সুচারুভাবে পরিচালনার জন্য উপজেলার ২৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৪০টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৪৮৫টি পয়েন্টে অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে শিশুদের টিকা দেওয়ার মাধ্যমে কর্মসূচি গতি লাভ করে। টিকা দিতে আসা অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আগামী কয়েকদিনব্যাপী এই কার্যক্রম নির্ধারিত কেন্দ্রগুলোতে একযোগে চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট