1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও তেল নেই—লাকসামের এলপিজি স্টেশনে ক্ষোভে ফুঁসছে জনতা - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও তেল নেই—লাকসামের এলপিজি স্টেশনে ক্ষোভে ফুঁসছে জনতা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ এলাকায় অবস্থিত মেসার্স চৌধুরী এন্ড সন্স এলপিজি স্টেশনে তেল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে মালিক পক্ষের বিরুদ্ধে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
ভুক্তভোগীরা জানান, তারা দুপুর ২টা থেকে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু টানা ৫ থেকে ৬ ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই তেল পাননি। এতে করে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
অভিযোগের তীর স্টেশন মালিক মোঃ শফিকুর রহমানের দিকে। গ্রাহকদের দাবি, ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করা হচ্ছে। কেউ পাচ্ছেন ৫০০ টাকার তেল, আবার কেউ পাচ্ছেন ১০০০ টাকার—এই বৈষম্যমূলক বণ্টনের কারণে লাইনের পেছনে থাকা ৫০০-৬০০ সিরিয়ালের মানুষ সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন। এছাড়া অভিযোগ রয়েছে, কেউ কেউ দলীয় প্রভাব খাটিয়ে তেল নিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ঘটনাস্থলে লাকসাম থানার পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কার্যত অসহায়। তাদের ভাষ্য, মালিক পক্ষ নিজেই যখন অনিয়মে জড়িত, তখন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ে।
এ ঘটনায় স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষ এ ধরনের দুর্ভোগ থেকে মুক্তি পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad