1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

সিরাজগন্জের কাজিপুরে যৌথ অভিযানে ৫ কেজির গাঁজার গাছসহ গ্রেপ্তার এক

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার-:  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে এক ব্যক্তির বাড়িতে যৌথ অভিযান চালিয়ে ৫ কেজি ওজনের ১২ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মাহবুবুর রহমান ওরফে মানিক। তিনি উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র। পেশায় একটি কারিগরি বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান কাজিপুর উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক।
রবিবার রাত সাড়ে আটটা থেকে পৌণে দশটা পর্যন্ত কাজিপুর উপজেলা নির্বাহী অফিসাররের নেতৃত্বে থানা পুলিশ  ও সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
কাজিপুর থানার অফিসার ইন চাজ ( তদন্ত) আবু সাঈদ জানান,  “গোপন সংবাদের ভিত্তিতে আটক ব্যক্তির বাড়ির পিছন থেকে প্রায়  ১০-১২ ফুট উচ্চতার এবং  আনুমানিক ৫ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। রাতেই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ (২ মার্চ) সোমবার সকালে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে ।”
অভিযানের নেতৃত্বদানকারী কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছটি পরিকল্পিতভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাহবুবুর রহমান তার অপরাধ স্বীকার করেন। ”
অভিযানে কাজিপুর থানার পুলিশ ও  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জ-এর সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম, ইন্সপেক্টর নিজাম উদ্দিন খান ও তাদের টিম অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad