1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযান: কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি জব্দ

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি।।

​কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার করেছে। সোমবার (০২ মার্চ) ভোরে সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর পোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, ১০ বিজিবি’র নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ টহল পরিচালিত হয়। সোমবার রাত আনুমানিক ০৩:৫০ ঘটিকায় যশপুর বিওপি’র আওতাধীন লক্ষীপুর পোস্টের একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী বলের ডেপা নামক স্থানে অভিযান চালায়।
​বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা বস্তাগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ
​ভারতীয় উন্নত মানের মোবাইল ডিসপ্লে এবং ​কিং কোবরা বাজি উদ্ধার করা হয়।

​১০ বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত এই বিশাল চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,০৮,৯৪,০০০/- (এক কোটি আট লক্ষ চুরানব্বই হাজার) টাকা।

​বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, জব্দকৃত এসব অবৈধ ভারতীয় মালামাল প্রচলিত নিয়ম ও বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট