1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
আইন অমান্য করে ইটভাটা পরিচালনা—বরুড়ায় দুই ভাটায় আড়াই লাখ টাকা দণ্ড - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে বালিবাহি ট্রাক কেড়ে নিলো অটোভ্যান চালকের জীবন৷৷  গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷

আইন অমান্য করে ইটভাটা পরিচালনা—বরুড়ায় দুই ভাটায় আড়াই লাখ টাকা দণ্ড

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫১ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

আবাসিক ও সংরক্ষিত এলাকায় ইটভাটা পরিচালনার দায়ে ২ ভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বরুড়ায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

আজ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের গামারুয়া এলাকায় অবস্থিত মেসার্স আয়ান ব্রিকস এবং লক্ষীপুর ইউনিয়নের বাজারসংলগ্ন রাস্তার পাশে অবস্থিত মেসার্স এম বি এফ ইটভাটায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ রায়হান মোর্শেদ, পরিদর্শক জনাব জোবায়ের হোসেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত অভিযানে দেখা যায়, উক্ত দুইটি ইটভাটা আবাসিক ও সংরক্ষিত এলাকায় অবৈধভাবে পরিচালিত হচ্ছে এবং অননুমোদিত উপায়ে মাটি সংগ্রহ করা হয়েছে

এ ঘটনায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫(১) ও ১৮(২) ধারায় দুইটি ইটভাটাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad