1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাশিপুর ঘাট থেকে চাঁদাবাজ আটক, থানায় হস্তান্তর - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে বালিবাহি ট্রাক কেড়ে নিলো অটোভ্যান চালকের জীবন৷৷  গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷

কাশিপুর ঘাট থেকে চাঁদাবাজ আটক, থানায় হস্তান্তর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোঃ এমরান হোসেন রিটন :-

 

কুমিল্লার মেঘনা উপজেলার কাশিপুর ঘাট এলাকা থেকে এক চাঁদাবাজকে আটক করেছে মেঘনা আর্মি ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়মিত টহল কার্যক্রম চলাকালীন স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ নাজির মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক নাজির মিয়া লক্ষণখোলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুল আজিজ। তিনি মুগারচর পোস্ট অফিসাধীন মেঘনা থানার অন্তর্ভুক্ত কুমিল্লা জেলার বাসিন্দা।
আটকের সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মালামালসহ তাকে আইনি প্রক্রিয়ার জন্য মেঘনা থানায় হস্তান্তর করা হয়েছে।
আর্মি ক্যাম্প সূত্র জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad