1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
আখাউড়ায় সনদহীন চিকিৎসা: নয়ন ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা। - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ বিরামপুরে স্কুলছাত্রী অপহরণ: দীর্ঘদিনেও মেলেনি সন্ধান, সন্তানকে ফিরে পেতে আকুতি পরিবারের কাজিপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধানও চাল ক্রয়ের উদ্বোধন কাজিপুরে সেচ পাম্প অপারেটরদের নিরাপত্তায় বাঁশি প্রদান নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে থানা হেফাজতে ৫ জন কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ১৮ ঘণ্টা পর ফেরত গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক বিজয়নগরে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো ‘মানবিক টিম’ ২০০ বছরের ঐতিহ্যবাহী মন্দিরে দেবী শীতলা পূজা, নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালনের দাবি ভক্তদের”

আখাউড়ায় সনদহীন চিকিৎসা: নয়ন ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর বাজারে সনদহীনভাবে রোগী দেখানো ও প্রেসক্রিপশনে নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দেওয়ার দায়ে নয়ন ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক অভিযানে সহযোগিতা করেন।
অভিযানকালে দেখা যায়, তন্তর বাজার এলাকার ওই ফার্মেসির মালিক নিজেই সিরিয়াল দিয়ে রোগী দেখছিলেন এবং প্রতিজনের কাছ থেকে ২০০ টাকা করে ভিজিট ফি আদায় করছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন ওষুধের সঙ্গে অ্যান্টিবায়োটিকও প্রেসক্রাইব করছিলেন। তবে যাচাই করে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির পল্লী চিকিৎসক, এমবিবিএস বা চিকিৎসাসংক্রান্ত কোনো বৈধ সনদপত্র নেই। এরপরও তিনি প্রেসক্রিপশনে নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, মিথ্যা উপাধি ব্যবহার করে সাধারণ রোগীদের বিভ্রান্ত ও প্রতারণা করার মাধ্যমে তিনি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ভবিষ্যতে এ ধরনের অবৈধ ও অনৈতিক কার্যক্রমে জড়িত হলে আইনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জনস্বার্থে সনদহীন চিকিৎসা সেবা প্রদান ও অবাধ অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট