1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানঃ ৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক - অপরাধ সংবাদ
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আজ শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে ঢাকায় এসেছে। জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি চট্রগ্রাম অনেকে ন্যায্য দাম না পেয়ে রাগে-ক্ষোভে অবিক্রিত চামড়া রাস্তায় ফেলে দেন৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী । কোরবানির পশুবর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখার সময়’  রাজধানীর সিটির ২ কর্মকর্তাকে অপসারণের পরে আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ৷   ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির ব্যস্ততা৷ ৷  আনন্দের মধ্যেও সারাদেশে সড়ক ও রেলপথে দুর্ঘটনায় থামেনি “২৬ জন নিহত!!  সৌদি আরবে হজ পালন করতে গিয়ে অসুস্থতা ছাড়াও বিভিন্ন কারণে ৩১ বাংলাদেশির মৃত্যু জরুরী ঘোষণা- অপরাধ সংবাদ পএিকার সকল নিয়োগ  বাতিল ৷ “ঈদ মোবারক ”  ঈদ মোবারক” ঈদ মোবারক”

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানঃ ৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকাণা:

নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অরঙ্গবাদ এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ
৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার সন্ধ্যার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্ব একটি টিম আজ সোমবার (১২ জানুয়ারী) দুপুর ২টার দিকে সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের অরঙ্গবাদ এলাকায় নেত্রকোনা-বিশিউশা সড়কে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি ব্যাটারী চালিত অটোরিকশা তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক করে। এ সময় মাদক পাচারে জড়িত থাকায় ব্যাটারী চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া মিরাপাড়া গ্রামের সৈয়দ শহীদুল্লাহ্ পুত্র সৈয়দ রাকিবুল ওরফে কালাম(২১)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল আমিন বাদী হয়ে আটককৃত সৈয়দ রাকিবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট