1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে আগুনে পুড়ে যাওয়া মাদ্রাসা পরিদর্শনে ইউএনওসহ বিএনপি নেতৃবৃন্দ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ :
৪৮ লাখ ডলারে বিক্রি গরু, গিনেস রেকর্ডে নাম ‘ভিয়াতিনা-১৯’-এর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ আটক যুবক ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপ্ত ও ৪০ বছর পূর্তি উদযাপন ফ্রিল্যান্সিং শিখেই আয়! যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রি প্রশিক্ষণে মিলবে ভাতা, খাবার ও সনদ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে  জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা   অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন পানিসম্পদমন্ত্রী। বিজয়নগরে ​মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন ৪ ভাই সিরাজগন্জের কাজিপুরে  ব্রাকের উদ্যোগে গাছের চারা বিতরণ সিরাজগন্জের  জেলা প্রশাসক কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন  বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে গরুবাহী পিকআপের সংঘর্ষ, রক্ষা পেলেন চালক

বিজয়নগরে আগুনে পুড়ে যাওয়া মাদ্রাসা পরিদর্শনে ইউএনওসহ বিএনপি নেতৃবৃন্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শন করেছেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নূরুল হুদা সরকার, উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে ক্ষয়ক্ষতির চিত্র ঘুরে দেখেন অতিথিরা এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। মাদ্রাসার সভাপতি মাওলানা আবদুল কাদের জানান, গত ৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পাহাড়পুর মদিনাতুল আউলিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে মাদ্রাসার কোরআন শরিফ, কিতাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া টিনশেড ঘরটির ওপরের অংশের বেশ কিছু টিন নষ্ট হয়। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও এতিম শিশুদের আবাসন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
ইউএনও হাছিবুর রহমান ক্ষতিগ্রস্ত মাদ্রাসার প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে মাদ্রাসাটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট