1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৯ পরোয়ানাভুক্ত ২ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে বালিবাহি ট্রাক কেড়ে নিলো অটোভ্যান চালকের জীবন৷৷  গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৯ পরোয়ানাভুক্ত ২ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪১৯ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল হৃদয়ঃ–

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত দুই দুর্ধর্ষ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার (০৪ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ঘাটুরা ও মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১. শানু মিয়া (৩৭), পিতা- মাহমুদ হাসান প্রকাশ মাউদ, গ্রাম- জালালপুর এবং ২. খোরশেদ মিয়া (৩৬), পিতা- আলী আহম্মদ, গ্রাম- হোসেনপুর (আলাদাউদপুর উকিল বাড়ি)। উভয়ই বিজয়নগর থানার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শানু মিয়ার বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা ও ১টি অস্ত্র মামলাসহ মোট ৫টি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে একটি ডাকাতি মামলায় তার ৩ বছরের সাজা হয়েছিল। অন্যদিকে, খোরশেদ মিয়ার বিরুদ্ধে ৩টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলাসহ মোট ৪টি গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং ছিল। তারা দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পলাতক ছিলেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এসআই মোঃ মাহবুবুল আলমের নেতৃত্বে এএসআই মোঃ মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স এই সফল অভিযান পরিচালনা করেন।
বিজয়নগর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ঘাটুরা ও মেড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই দুই চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মোট ৯টি গ্রেফতারি পরোয়ানা মূলতবি ছিল।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad