1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
রাজশাহীর বাঘায় চরাঞ্চলে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা, স্ত্রী গুরুতর আহত - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় চরাঞ্চলে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা, স্ত্রী গুরুতর আহত

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স

রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলে দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা বাঘা উপজেলার করালি নওসারা এলাকার কালু মণ্ডলের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গভীর রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত সোহেলের বাড়ির বাইরে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘুমন্ত অবস্থায় সোহেল ও তার পরিবারের সদস্যরা হামলার শিকার হন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সোহেল রানা মারা যান। তার স্ত্রী গুরুতর আহত হন।

আহত নারীকে তাৎক্ষণিকভাবে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযোগ করেছেন, ‘কাঁকন বাহিনী’ নামে পরিচিত একটি সশস্ত্র দলের সদস্যরা এই হামলা চালিয়েছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ঘটনার পরপরই বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। নিহত সোহেল রানার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, নিহতের জাতীয় পরিচয়পত্রে ঠিকানা হিসেবে নাটোরের লালপুর উল্লেখ রয়েছে। এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় নিহত ব্যক্তির বাড়ি লালপুর নাকি বাঘা থানার আওতায় পড়ে—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাছাকাছি হওয়ায় প্রথমে আহত ও নিহতকে সেখানেই নেওয়া হয়। পরে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। কারা এই হামলার সঙ্গে জড়িত—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাটি প্রত্যন্ত চরাঞ্চলে ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট