1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
দিন-রাতে অবৈধ মাটি কাটার মহোৎসব! প্রভাবশালীদের ছত্রছায়ায় কচুয়ায় ধ্বংস হচ্ছে ফসলি জমি - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷ চট্রগ্রামে  শিশুকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এক চরম আত্মত্যাগ।

দিন-রাতে অবৈধ মাটি কাটার মহোৎসব! প্রভাবশালীদের ছত্রছায়ায় কচুয়ায় ধ্বংস হচ্ছে ফসলি জমি

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

 

কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের একাধিক এলাকায় দিন ও রাত মিলিয়ে প্রকাশ্যে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটা চলছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড চলায় এলাকাবাসী আতঙ্কে মুখ খুলতে সাহস পাচ্ছে না। অথচ সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।
স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০–৩০০ গজ পূর্ব দিকে গেলে একটি উত্তরমুখী সড়ক রয়েছে। ওই সড়ক দিয়ে আরও আনুমানিক ২০০ গজ অগ্রসর হলে খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ গজ পূর্ব পাশে দিনের আলোতেই ফসলি জমি ও আশপাশের এলাকায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে।
এদিকে আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামেও একই চিত্র দেখা গেছে। অভিযোগ রয়েছে, চক্রা গ্রামের মুন্সিবাড়ির উত্তর পাশে দিনের আলোতে প্রকাশ্যে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটা চলছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এছাড়া আশ্রাফপুর ইউনিয়নের চকরা উত্তর মাঠের মুন্সিবাড়ির উত্তর পাশেও দিনের আলোতে অবৈধ ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, আশ্রাফপুর পশ্চিম চাঙ্গিনী এলাকায় শাহ আলম মার্কেটের পূর্ব পাশে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার ঘটনাও চলছে বলে স্থানীয়রা জানান। এতে জমির উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এছাড়াও রাতের আঁধারেও থেমে নেই এই অবৈধ কর্মকাণ্ড। অভিযোগ রয়েছে, মেসার্স খাজা ফিলিং এন্ড অটো গ্যাস স্টেশনের প্রায় ২০০ গজ উত্তর পাশে ফসলি জমিতে গভীর রাতে প্রায় চার ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। এর ফলে আশপাশের একাধিক ফসলি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে।
সূত্র বলছে, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। ভয়ভীতি ও নানা ধরনের চাপের কারণে সাধারণ মানুষ নীরব থাকতে বাধ্য হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর নিয়মিতভাবে এভাবে মাটি কেটে নেওয়ার ফলে আশপাশের প্রায় সব ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। জমির উর্বরতা কমে যাচ্ছে, ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কৃষকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এতে পুরো এলাকার কৃষি ব্যবস্থা আজ হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-কে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর প্রশ্ন—দিনের আলো ও রাতের আঁধারে প্রকাশ্যে অবৈধ কর্মকাণ্ড চললেও প্রশাসনের এই নীরবতা কি প্রভাবশালীদেরই প্রশ্রয় দিচ্ছে? তারা দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে অবগত করা হলেও সংবাদ প্রকাশের সময় পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

পাট ২ আসতেছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট