1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি আসনে ৬ স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি আসনে ৬ স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৩১৭ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল হৃদয়ঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে তিনটি আসনের যাচাই-বাছাই শেষে মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) এই তিনটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়।
নির্বাচন কর্মকর্তারা জানান, বাতিল হওয়া ৬ জন স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোটার তালিকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা পাওয়া গেছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নজরুল ইসলাম ও হাবিবুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও কাজী জাহাঙ্গীরের প্রার্থিতা বাতিল করা হয়।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে মনোনয়ন দাখিল করা ১১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া তিনটি আসনেই বিএনপি, জামায়াত ও বিভিন্ন জোটের প্রার্থীদের মনোনয়নপত্রে কোনো অনিয়ম না পাওয়ায় সেগুলো বৈধ হিসেবে গৃহীত হয়।
বৈধ প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী শনিবার (৩ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের মোট ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
মনোনয়ন যাচাই-বাছাইকে ঘিরে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক শারমীন জাহান আক্তার জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad