1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
আবাদযোগ্য জমি রক্ষায় প্রশাসনের কঠোরতা: চৌদ্দগ্রামে মাটি কাটায় মোবাইল কোর্ট। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

আবাদযোগ্য জমি রক্ষায় প্রশাসনের কঠোরতা: চৌদ্দগ্রামে মাটি কাটায় মোবাইল কোর্ট।

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে আবাদযোগ্য কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে একজন ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ২টা ০০ মিনিটে উপজেলার পন্নারা ও বানুশ্বর-কনকাপৈত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আবাদযোগ্য কৃষিজমির টপ সয়েল কাটার অপরাধে এক ব্যক্তিকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫ ধারায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad