1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন—
বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম,
প্রেসক্লাব বিজয়নগর-এর সভাপতি সারুয়ার হাজারী পলাশ,
সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু প্রমুখ। উপস্থিত ছিলেন বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়, সাংবাদিক শফিকুর রহমান শাহীন, সাংবাদিক রুবেল হোসাইনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দুর্নীতি একটি রাষ্ট্র ও সমাজের জন্য মারাত্মক ব্যাধি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই দুর্নীতিমুক্ত থাকার শপথ গ্রহণ করেন এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই মানববন্ধন ও সভা বিজয়নগরের মানুষকে দুর্নীতির বিরুদ্ধে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার বার্তা দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট