1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে আওয়ামী লীগ থেকে আবুল কাসেম মেম্বারের পদত্যাগ - অপরাধ সংবাদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

বিজয়নগরে আওয়ামী লীগ থেকে আবুল কাসেম মেম্বারের পদত্যাগ

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম মেম্বার আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) তিনি এক বিবৃতিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
আবুল কাসেম মেম্বার জানান, তার পরিবারের সবাই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। প্রায় দুই বছর আগে তিনি ওয়ার্ড মেম্বার নির্বাচিত হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের কমিটি গঠনের সময় তাকে সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি তার পরিবারের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি নিজেকে অস্বস্তিতে অনুভব করছিলেন।
তিনি বলেন, “আমার পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ওয়ার্ড মেম্বার হওয়ার পর কমিটি করার সময় আমাকে আওয়ামী লীগে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু আমি শুরু থেকেই এ পদে স্বাচ্ছন্দ্যবোধ করিনি। তাই আজ থেকে আমি আওয়ামী লীগ ও কমিটির সদস্য পদসহ সকল কার্যক্রম থেকে পদত্যাগ করছি। আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হবো না।”
তার পদত্যাগে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে এখনো আওয়ামী লীগের স্থানীয় নেতাদের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই পদত্যাগকে কেন্দ্র করে এলাকায় নানান রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের সম্ভাবনার কথা স্থানীয়রা উল্লেখ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট