1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নেত্রকোণায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। - অপরাধ সংবাদ
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ আটক যুবক ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপ্ত ও ৪০ বছর পূর্তি উদযাপন ফ্রিল্যান্সিং শিখেই আয়! যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রি প্রশিক্ষণে মিলবে ভাতা, খাবার ও সনদ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে  জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা   অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন পানিসম্পদমন্ত্রী। বিজয়নগরে ​মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন ৪ ভাই সিরাজগন্জের কাজিপুরে  ব্রাকের উদ্যোগে গাছের চারা বিতরণ সিরাজগন্জের  জেলা প্রশাসক কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন  বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে গরুবাহী পিকআপের সংঘর্ষ, রক্ষা পেলেন চালক চা-দোকানের আড়ালে জুয়ার আসর, ‘পুলিশের কোনো ঝামেলা নাই’—দাবি কামালের

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নেত্রকোণায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

 

সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্য়াতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ(২৫ নভেম্বর -১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নেত্রকোনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় অজহর রোডস্থ জেলা শাখা কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ, লিগ্যাল এইড উপ পরিষদ, নেত্রকোণা জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ২৪ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিগত এক বছরের লিগ্যাল এইড উপ পরিষদ এর সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দীকি, সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি, সহ সভাপতি শেফালী রানী সাহা, সহ সাধারণ সম্পাদক উমা রায়, লিগ্যাল এইড সম্পাদক ফারহানা সুলতানা ও প্রশিক্ষণ সম্পাদক ফাহমিনা সুলতানা প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা, সাইবার সহিংসতা সহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতন বন্ধ, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করতে সাংবাদিকদের মাধ্যমে সমাজের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট