1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন দালালদের সুযোগ সুবিধা না দেয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ - অপরাধ সংবাদ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন দালালদের সুযোগ সুবিধা না দেয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

 

 

স্থানীয় কতিপয় দালালদের সুযোগ সুবিধা না দেয়ায় মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে একটি চক্র নানা ধরনের ষড়যন্ত্র ও মিথ্যা বানোয়াট অভিযোগ
করছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন খান।

গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন গিয়ে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আমি চাকরি জীবন শুরুর পর থেকেই সরকার যেখানে পদায়ন করেছেন সেখানেই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে আসছি।

সমাজ সহিলদেও ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর কতিপয় দালাল নানা ধরনের আবদার নিয়ে আমার কাছে আসতো। আমি তাদের অন্যায় আবদার না রাখায় এবং সুযোগ সুবিধা না দেয়ায় তারা আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করে আসছে।

ভূমি অফিসে সেবা নিতে আসা স্থানীয় ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া বলেন, এলাকার সাধারণ মানুষ ভূমি অফিসে এসে সহজেই সব ধরনের সেবা নিতে পারছে। তার বিরুদ্ধে এলাকাবাসীর কোন ধরনের অভিযোগ নেই।

সহিলদেও গ্রামের বাসিন্দা মোহনগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মারুফ হাসান সোহেল বলেন, আমাদের অনেক জমিজমা রয়েছে। আমি অনেক জমি খারিজ করেছি। জমি খারিজ করতে নায়েব সাহেবকে কোন টাকা পয়সা বা ঘুষ দিতে হয়নি।

সহিলদেও গ্রামের সমাজ সেবক হেলাল চৌধুরী বলেন, গ্রামের সহজ সরল মানুষ এখানে এসে সেবা নিতে পারছে। কতিপয় দালাল তাদের সুযোগ সুবিধা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে নায়েব কামাল হোসেন খানের বিরুদ্ধে
সাংবাদিকের কাছে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে এ ধরনের সংবাদ করিয়াছে।

রানা হিজলদত্ত গ্রামের জয়নাল আবেদীন বলেন, আমাকে জড়িয়ে নায়েব কামাল হোসেন খানের বিরুদ্ধে যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দেয়া
সাকরাজ গ্রামের বাসিন্দা লাল মিয়া বলেন, নায়েব কামাল হোসেন খানের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট