1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা কলেজ বিপণী বিথীর দোকান উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা কলেজ বিপণী বিথীর দোকান উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের বিপণী বিথীর দোকান উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে জেলা শহরের সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে জরুরি ওষুধপ্রয়োজনে আসা রোগী ও তাদের স্বজনরা।
জানা গেছে, মহিলা কলেজের বিপণী বিথীতে ১৪টি দোকান রয়েছে, যার অধিকাংশই ওষুধের দোকান। সম্প্রতি কলেজের সামনে দৃষ্টিনন্দন ফটক ও সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এ প্রক্রিয়ায় দোকানগুলো উচ্ছেদের দাবি তোলে কলেজের শিক্ষার্থীরা। তারা এ নিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
তবে ব্যবসায়ীরা দাবি করছেন, তারা সরকারি নিয়ম মেনে বৈধভাবে দোকান পরিচালনা করছেন। কলেজ কর্তৃপক্ষ হঠাৎ করে দোকান উচ্ছেদের নোটিশ দিয়েছে, যা তারা ‘অন্যায় ও অমানবিক’ বলে অভিহিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি নূর আলম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি। কলেজ কর্তৃপক্ষ হঠাৎ করে আমাদের দোকান ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে এবং শিক্ষার্থীদের দিয়ে উচ্ছেদ আন্দোলন করাচ্ছে। এটি মানবিক নয়। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আমাদের আন্দোলন চলবে।”
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী বলেন, “কলেজের সামনে দোকানপাট থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অনেকে হেনস্তারও শিকার হচ্ছেন বলে অভিযোগ এসেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফটক ও সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলছেন, আবার কেউ ওষুধ ব্যবসায়ীদের ক্ষতির দিকটিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট