1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল ও যুবলীগ নেতা রনির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অঞ্জনা চৌধুরী - অপরাধ সংবাদ
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমপি হওয়ার পর প্রথম সফর: বিজয়নগরের চান্দুরায় নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা কে এই সম্পাদক নামধারী বাটপার !!!  ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার৷ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার ভয়েস অব কাজিপুরের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের নতুন নেতৃত্ব সভাপতি রেজওয়ান,সাধারণ সম্পাদক সাখাওয়াত বিজয়নগরে উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃ’ত্যু বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

কাজিপুরে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল ও যুবলীগ নেতা রনির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ অঞ্জনা চৌধুরী

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার-

 

সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা ও যুবলীগ নেতা রনি সিকদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ফেরদৌস আলম অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার ৭ অক্টোবর বেলা ১১ টার দিকে উপজেলার সোনামুখী বাজার থেকে ফেরার পথে রৌহাবাড়ী চৌরাস্তায় পৌঁছালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা তার সহযোগি রনি সিকদার পথরোধ করেন।

পরে ভয়ভীতি দেখিয়ে নিজের অফিসে নিয়ে গিয়ে অবরুদ্ধ করে রাখেন। এসময় জুয়েল রানা বিভিন্নভাবে ভয় দেখিয়ে প্রথমে পাঁচ লাখ তারপর আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে। ফেরদৌস টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানা রকম হুমকি দেওয়া হয়।

তিনি আরও জানান, শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে স্থানীয় ব্যবসায়ী বকুলের কাছ থেকে ৮০ হাজার টাকা ধার নিয়ে জুয়েল রানাকে দেই। এরপর আমাকে ছেড়ে দেয়।

ভুক্তভোগী ফেরদৌস উপজেলার গাড়াবেড় গোদাগারী এলাকার সোলায়মান হোসেন এর ছেলে।

তবে অভিযোগে বিষয়ে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা বলেন আমি ফেরদৌসের কে গত দেড় মাস আগে আড়াই লাখ টাকা হাওলাদ দিয়েছি সেই টাকার আশি হাজার টাকা সে আমাকে ফেরৎ দিয়েছে, তবে জুয়েলের কাছে,ফেরদৌসকে টাকা দিয়েছেন এমন কোন ডকুমেন্টস আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না আমার কাছে কোন ডকুমেন্টস নাই। রনির কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য দিতে রাজি হননি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম জানান, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট