1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় নারীর মৃতদেহ উদ্ধার। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় নারীর মৃতদেহ উদ্ধার।

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

নেত্রকোণা কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নে হালিমা খাতুন (৭০) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ ।

২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন স্থানীয় ও কেন্দুয়া থানা পুলিশ।
স্থানীয় ও কেন্দুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়
মৃত হালিমা খাতুন (৭০) এর স্বামীর নাম মৃত সৈয়দ আলী । তাঁর গ্রামের নাম বীরমুহুরী । তিনি তাঁর মৃত ছেলের বউকে নিয়েই বাড়িতে থাকতেন ।

প্রাথমিকভাবে জানা গেছে, মৃত হালিমা খাতুন কিছুটা অস্বাভাবিক ছিলেন । তিনি ভিক্ষাবৃত্তি ও সাহায্য সহযোগিতার মাধ্যমেই জীবিকা নির্বাহ করতেন । তিনি বীর মুহুরী বাজার থেকে বাড়ি যাওয়ার পথের এক পাশের গর্তে পানিতে ডুবেই তিনি মারা যান।

গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সুমন মুঠোফোনে বলেন, আমার গ্রামও বীরমুহুরী । মৃত হালিমা খাতুন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বিধায় । এ ক্ষেত্রে পরিবারের কারো কোন অভিযোগ নেই ।

এ বিষয়ে কেন্দুয়া সার্কেল / সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা মুঠোফোন জানান, ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে কারো কোন অভিযোগ নেই । তবে পরিবারের অন্যান্য লোকজনের সাথে কথা বলে আরো নিশ্চিত হওয়া যাবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট